ঘটনা-১-এ সরকারি আয়ের কোন উৎসকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ সরকারি আয়ের ভূমি রাজস্ব উৎসকে নির্দেশ করছে। বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এ ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে দু'ভাগে ভাগ করা যায়, যথা- (ক) কর রাজস্ব ও (খ) কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো ভূমি রাজস্ব। এটি সরকারের অন্যতম আয়ের উৎস। উদ্দীপকের ঘটনা-১ এর জনাব সেলিমের ৩০ বিঘা জমি আছে। জমির খাজনা বাবদ তাকে প্রতিবছর অনেক টাকা সরকারি খাতে জমা দিতে হয়। এরূপ বর্ণনার ভূমি রাজস্ব এর কথা বর্ণিত হয়েছে। ভূমি ভোগ দখলের জন্য সরকারকেক প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত। সরকার ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ফলে এ খাতে সরকারের আয় কিছুটা কম। তবুও সরকারের এটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১-এ সরকারি আয়ের কোন উৎসকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

