আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও শৃংখলা রক্ষা করাই ঘটনা-২-এ বর্ণিত প্রতিষ্ঠানের মূল কাজ- তুমি কি একমত যুক্তি দাও।
উত্তর: ঘটনা-২ বর্ণিত ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রন ও শৃঙ্খলা রক্ষা করাই কেন্দ্রীয় ব্যাংকের মূলকাজ।-মন্তব্যটির সাথে আমি একমত। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংক দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের সার্বিক ব্যাংকব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকের একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকতার বক্তব্য হলো, আমাদের প্রতিষ্ঠানটি সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে যে অর্থ ধার নেয় তার হিসাব রাখে, সরকারকে পরামর্শ দেয় এবং সরকারের অর্থ জমা রাখে। এরূপ বক্তব্যে মূলত কেন্দ্রীয় ব্যাংকের চিত্র প্রকাশ পায়। কেননা কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংক হিসেবে অন্যান্য বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রাই দেশের 'বিহিত মুদ্রা'। বাণিজ্যিক ব্যাংককে তাদের মূলধনের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে। দৈনন্দিন ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা-পাওনা মিটিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণে ব্যর্থ হয়, তখন বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। এমতাবস্থায় কেন্দ্রীয় ব্যাংকই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে। এ ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা প্রভৃতি বিষয়েও কাজ করে থাকে। আলোচনা শেষে তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হলো অন্যান্য ব্যাংকের অভিভাবক স্বরূপ। তাই অভিভাবকের মতো দেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান প্রভৃতি কাজের মাধ্যমে দেশের অর্থব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বদ্ধ পরিকর। আর এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক নানামুখী কার্যাবলি সম্পদন করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও শৃংখলা রক্ষা করাই ঘটনা-২-এ বর্ণিত প্…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

