উদ্দীপকে রাকিবকে কোন আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাকিবকে বাণিজ্যিক ব্যাংকের কথা বলা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করা। ব্যাংকের আমানত সাধারণত তিন ধরনের। চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। চলতি আমানতের গচ্ছিত অর্থ যে কোনো সময় উত্তোলন করা যায়। বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান ও বিনিয়োগের মাধ্যম হিসেবে কাজ করে। এছাড়া চেক, ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। উদ্দীপকের রাকিব আর্থিক সংকটে পড়লে তার ভাই তাকে এমন একটি ব্যাংকের কথা বলেন যেটি স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান করে থাকে। এরূপ তথ্য বাণিজ্যিক ব্যাংককে উপস্থাপন করে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ হলো ঋণ প্রদান করা। এ ধরনের ব্যাংকসমূহ জনসাধারণের কাছ থেকে গৃহিত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ হিসেবে প্রদান করে। ব্যাংকগুলো তিন মেয়াদে অর্থাৎ, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে রাকিবকে কোন আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

