উদ্দীপকের চরটিতে বনায়ন পরিকল্পনায় বৃক্ষ নির্বাচনসহ ভিন্নতার দিকগুলো বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ভাসানচর এলাকায় বনায়ন পরিকল্পনার কথা বলা হয়েছে। ভাসানচর উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। উপকূলীয় অঞ্চলের প্রধান প্রধান বৃক্ষপ্রজাতিসমূহ নারিকেল, আমড়া, খেজুর, বাবলা, শিরিস, তাল, সুপারি ইত্যাদি। এগুলো ছাড়াও ঝাউ ও দেবদারুর নাম উল্লেখযোগ্য। লবণাক্ততা সহ্য করে উপকূলীয় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন উদ্ভিদ লাগাতে হবে। চরটিতে বনায়ন পরিকল্পনায় বৃক্ষ নির্বাচনসহ ভিন্নতার দিকগুলো নিম্নরূপ- i. উপকূলীয় তথা চর এলাকায় বনায়নের জন্য বেশি এলাকা জুড়ে শিকড় বিস্তৃত থাকে এরকম গাছ নির্বাচন করতে হবে। এজন্য উপকূলীয় বনে নারিকেল, সুপারি বা অন্যান্য একবীজপত্রী উদ্ভিদের পরিমাণ বেশি থাকা বাঞ্ছনীয়। ii. উপকূলীয় উদ্ভিদের মরুজ বৈশিষ্ট থাকবে। যেমন- পাতার কিউটিকল স্তর খুব পুরু হতে হবে। এতে করে এসব উদ্ভিদের খরা প্রতিরোধ ক্ষমতা থাকে। iii. ঘূর্ণিঝড়-সাইক্লোনের মতো দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে পারে এমন উদ্ভিদ নির্বাচন করতে হবে। কারণ এসব উদ্ভিদের কাণ্ড বেশ লম্বা ও শক্ত হয় এবং শাখা-প্রশাখা কম হয়। যেমন- নারিকেল, গজারি, খেজুর, তাল, ঝাউ, আকাশমনি, বাবলা, দেবদারু প্রভৃতি। iv. উপকূলীয় বাধসমূহ দূর্যোগের সময় গরু-ছাগলের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয় কাজেই গাছ লাগানোর সময় গো-খাদ্য হিসেবে ব্যবহার হয় এরকম গাছও লাগাতে হবে। যেমন- ইপিল-ইপিল, আকাশমনি, ধৈঞ্চা প্রভৃতি। v. যেসব উদ্ভিদ জলাবদ্ধতা ও লবণাক্ততা সহ্য করতে পারে উপকূলীয় বনায়নের জন্য সে সব উদ্ভিদ লাগাতে হবে। যেমন- ঝাউ, দেবদারু, নারিকেল, আমড়া, খেজুর, কাজু বাদাম ইত্যাদি। vi. উপকূলীয় বনায়নে শক্ত ও লম্বা কাণ্ড এবং ছোট পাতা ও ডালপালা কর্তন সহনীয় গাছ নির্বাচন করতে হবে। যেমন : শিশু, বাবলা, বড়ই, খেজুর, তাল ইত্যাদি উদ্ভিদ।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৫: বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৫: বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের চরটিতে বনায়ন পরিকল্পনায় বৃক্ষ নির্বাচনসহ ভিন্নতার দিকগুলো…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর