উদ্দীপকের রাস্তাটিতে কী ধরনের কার্যক্রম গ্রহণ করে পরিবেশগত উন্নয়ন করা সম্ভব বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের রাস্তাটিতে সামাজিক বনায়ন কার্যক্রম গ্রহণ করে পরিবেশগত উন্নয়ন করা সম্ভব। সামাজিক বনায়নে রাস্তার দু'ধারে পতিত জমিতে গাছ লাগানো হয়। এক্ষেত্রে একসারি বা দ্বি-সারি নকশা অনুসরণ করা হয়। পতিত জমি সরু হলে একসারি এবং প্রশস্ত হলে দ্বি-সারি নকশা অনুসরণ করা হয়। সামাজিক বনায়নে ভূমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং ভূমিক্ষয় রোধ হয় বা নিয়ন্ত্রণে থাকে। সামাজিক বন এলাকার পরিবেশকে ঠান্ডা, নির্মল ও দূষণমুক্ত রাখে। এমনকি আশেপাশের অঞ্চলকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন- খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এছাড়া বৃক্ষ মরুময়তা রোধ করে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমায় ও অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। বন্যপ্রাণী খাদ্যশৃঙ্খল রক্ষা করে। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, কীটপতঙ্গ, অণুজীব পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়ার মাধ্যমে জীববৈচিত্র্য গতিময় রাখে। ফলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে ও জীববৈচিত্র্য সংরক্ষণ হয়। উল্লিখিত আলোচনা থেকে বলা যায়, সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশ দূষণ, মরুবিস্তার ও ভূমিক্ষয় রোধের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৫: বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৫: বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের রাস্তাটিতে কী ধরনের কার্যক্রম গ্রহণ করে পরিবেশগত উন্নয়ন ক…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর