সোহাগ সাহেব কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আসবাবপত্রগুলো দীর্ঘদিন ভালো থাকবে? বিশ্লেষণ করো।
উত্তর: সোহাগ সাহেব গাছ কেটে চেরাই করে কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়াই আসবাবপত্র তৈরি করেন। এজন্য আসবাবপত্র থেকে এক ধরনের পাউডার বের হচ্ছিল। এক্ষেত্রে আসবাবপত্রগুলো দীর্ঘদিন ভালো রাখার জন্য আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত কাঠকে সিজনিং করে নিতে হবে। নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে পানি বের করে নেওয়ার পদ্ধতিকে সিজনিং বলে। কাঠ সিজনিং করলে ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি অণুজীব-কাঠকে আক্রমণ করতে পারে না। ফলে কাঠের পচনরোধ হয়। সিজনিং এর মাধ্যমে পানির পরিমাণ যদি কাঠের ওজনের [গণিত] % এ নামিয়ে আনা যায়। তাহলে কাঠের গুণগত মান সর্বোত্তম হবে। সিজনিং দুইভাবে করা যায় যাথা- [গণিত] . এয়ার ড্রাইং এবং [গণিত] .কিলন পদ্ধতি। গাছ কেটে চিরাই করার পর বাতাসে কাঠ শুকানোকে এয়ার ড্রাইং বলে। এ পদ্ধতিতে কাঠ সিজনিং হতে কমপক্ষে এক মৌসুম লাগে এবং আর্দ্রতা [গণিত] % এর কাছাকাছি থাকে। বেশি কাঠ একসাথে সিজন করার জন্য কিলন পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে পানির পরিমাণ [গণিত] % এ নামিয়ে আনা যায়। ঘুনপোকা, পোকা-মাকড় আক্রমণ করতে পারবে না। ফলে সিজনিং করা কাঠ দিয়ে তৈরি আসবাবপত্রগুলো দীর্ঘস্থায়ী হবে। সুতরাং বলা যায় যে, সোহাগ সাহেব উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে আসবাবপত্রগুলো দীর্ঘদিন ভালো থাকবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৫: বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৫: বনায়ন · সৃজনশীল
সোহাগ সাহেব কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আসবাবপত্রগুলো দীর্ঘদিন ভালো…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর