“মৃদুলা গ্রামে গিয়ে যে কার্যক্রমগুলো দেখল তা গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে”- বক্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: মৃদুলা গ্রামে গিয়ে যে কার্যক্রমগুলো দেখল তা কৃষি বনায়নের অন্তর্ভুক্ত। কৃষি বনায়ন হলো কোনো জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল, পশুপাখি ও মৎস্য উৎপাদন ব্যবস্থা। এতে কৃষি ফসল, পশু, মৎস্য এবং অন্যান্য কৃষি ব্যবস্থা সহযোগে বহুবর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদ জন্মানোর ব্যবস্থা করা হয়। একই জমি বারবার ব্যবহার করে অধিক উৎপাদনের ব্যবস্থা করা যায়। ফলে বৈচিত্র্যময় উদ্ভিদ ও ফসলের সমাহার ঘটে। খামারের উৎপাদন স্থায়িত্বশীল হয় ফলে কর্মসংস্থান বাড়ে। সামাজিক ও পরিবেশগত গ্রহণযোগ্যতা বাড়ে। প্রান্তিক ভূমিজ সম্পদ ও স্থানীয় উপকরণ ব্যবহারের সুযোগ থাকে। ফসল খামার মালিক, মিশ্র খামার মালিক ও বন বাগান মালিকের চাহিদা পূরণ হয়। পরিবেশ বাঁচানো, জ্বালানি সরবরাহ, কাঠ ও শিল্পের কাঁচামাল সরবরাহ বাড়ানোর জন্য বিশ্বব্যাপী কৃষি বনের প্রসার ঘটছে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করতে কৃষি বনের প্রয়োজনীয়তা অত্যধিক।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৫: বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৫: বনায়ন · সৃজনশীল
“মৃদুলা গ্রামে গিয়ে যে কার্যক্রমগুলো দেখল তা গ্রামীণ আর্থসামাজিক উন…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর