আবদুল্লাহর নার্সারি করার পরিকল্পনা মূল্যায়ন করো।
উত্তর: আবদুল্লাহ বাণিজ্যিক উদ্দেশ্যে নার্সারি করার সিদ্ধান্ত নেন। নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়।। এমন অনেক বীজ রয়েছে যেগুলো গাছ থেকে ঝরে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয়। তা না হলে অঙ্কুরোদগমের হার কমতে থাকে। এসব প্রজাতির জন্য নার্সারি একান্ত অপরিহার্য। নার্সারিতে বনজ, ফলজ ও ঔষধি উদ্ভিদের চারা উৎপাদন করে জনসাধারণের নিকট বিক্রয় করা হয়। এর ফলে বনায়নের প্রসার ঘটে। নার্সারিতে কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করে। নার্সারি ব্যবসা করে অনেক লোকের অর্থনৈতিক সমৃদ্ধি আসে। নার্সারিতে উৎপাদিত চারা দিয়ে সরকারি ও বেসরকারি বনায়ন করা হয়। উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরিতে নার্সারিতে উৎপন্ন চারা রোপণ করা হয়। ফলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আবার পলিব্যাগে চারা তৈরি যেমন সহজ তেমন সহজেই পরিচর্যা করা যায়। পলিব্যাগ একস্থান থেকে অন্য স্থানে পরিবহন করাও সহজ। অতএব বলা যায় যে, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আব্দুল্লাহর নার্সারি করার পরিকল্পনাটি যথাযথ।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৫: বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৫: বনায়ন · সৃজনশীল
আবদুল্লাহর নার্সারি করার পরিকল্পনা মূল্যায়ন করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর