বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক শিশুর বিকাশে কীরূপ ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
উত্তর: গবেষকরা দেখেছেন, বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক শিশুর বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। শিশুর লালন-পালনে বাবার অংশগ্রহণ মায়ের তুলনায় কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি। যে পরিবারে বাবা শিশুকে পর্যাপ্ত সময় দেন, শিশু লালন-পালনে স্নেহপূর্ণ অংশ নেন, সেই পরিবারের শিশুর মধ্যে বিভিন্ন আচরণগত সমস্যা কম দেখা যায়। এমনকি বাবার অংশগ্রহণ, শিশুর কৈশোরের মাদকাসক্তি বা অপরাধমূলক কাজ প্রতিরোধে সহায়তা করে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ · সৃজনশীল
বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক শিশুর বিকাশে কীরূপ ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
উত্তর