শিশুকে কাছে নিয়ে ঘুমানো গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: শিশুর বিভিন্ন ধরনের চাহিদার মধ্যে রাতে মা-বাবার ঘুম পাড়িয়ে দেওয়া অন্যতম। জীবনের প্রথম কয়েকটি বছর শিশুকে কাছে নিয়ে ঘুমানো জরুরি। এতে মা রাতে শিশুর চাহিদা ভালোভাবে বুঝতে পারেন এবং মায়ের দুধ খাওয়ানো সহজ হয়। এছাড়া রাতে শিশুর আশপাশে মা-বাবার উপস্থিতি শিশুর জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে। বিছানায় যাওয়ার আগে প্রত্যেক শিশু মা-বাবাকে কাছে পেতে চায়। স্কুলে যাওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত এটা খুবই সাধারণ ঘটনা। কখনো বড়ো শিশুরাও তাদের সারাদিনের কর্মকান্ড ঘুমানোর আগে মা-বাবাকে বলতে পছন্দ করে। তাই শিশুকে কাছে নিয়ে ঘুমানো গুরুত্বপূর্ণ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ · সৃজনশীল
শিশুকে কাছে নিয়ে ঘুমানো গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর