“শাশুড়ির পরামর্শই পারে জমিলার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে”- এ সম্পর্কে তোমার মতামত উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: “শাশুড়ির পরামর্শই পারে জমিলার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে” – প্রশ্নের এ মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি। শিশুর বিকাশের ক্ষেত্রে বাবা-মায়ের সচেতন থাকা আবশ্যক। শিশুরা কাদা মাটির মতো হয়। সঠিক পরিচালনার মাধ্যমে শিশুটিকে মনমতো ছাঁচে গড়ে তোলা যায় এবং শিশুর সামর্থ্য বাড়ানো যায়। এক্ষেত্রে শিশুকে শাসন না করে তাকে ভালোবেসে বোঝাতে হবে। উদ্দীপকে দেখা যায়, জনাব রব্বানী এবং তার স্ত্রী জমিলা ব্যবসায় ও চাকরি নিয়ে ব্যস্ত থাকায় সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। সন্তানদের অতিরিক্ত শাসনে রেখে এবং তাদেরকে দুষ্টুমির শাস্তি হিসেবে ঘরে বন্দি রেখে তারা অনুচিত ব্যবহার প্রদর্শন করেছেন। এক্ষেত্রে জমিলার শাশুড়ি সন্তানদের এভাবে শাসন করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদেরকে যথেষ্ট সময় দেওয়ার পরামর্শ দেন। তার এরূপ পরামর্শ পুরাপুরি যৌক্তিক। শিশুর সাথে খেলা করা, গান, ছড়া, গল্প বলা তার সামাজিক ও বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটায়। শিশুকে বাইরে নিয়ে গেলে সে বাইরের অভিজ্ঞতা অর্জন করে। পারিবারিক কাজে শিশুকে সাথে নিলে এতে শিশুর নিজের দক্ষতা সম্পর্কে আস্থা আসে। এছাড়া শিশুকে কাছে রাখা, শারীরিক সংস্পর্শ, শিশুকে আদর-স্নেহ করা ইত্যাদি বিষয়গুলো মা-বাবার সাথে শিশুর বন্ধনকে মজবুত করে। শৈশবে মা-বাবা শিশুকে যত বেশি সময় দেবে এবং স্নেহ করবে তাদের বন্ধন তত দৃঢ় হবে এবং এ বন্ধন তাদের পরবর্তী বয়সে মা-বাবার সাথে সন্তানের সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। সন্তানকে অযথা শাসন করা বা ঘরবন্দি করে রাখা কখনো তাদের জন্য সুফল বয়ে আনতে পারে না। তাই আমি মনে করি জমিলার শাশুড়ির পরামর্শই পারে জমিলার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ · সৃজনশীল
“শাশুড়ির পরামর্শই পারে জমিলার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে”- …
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর