উদ্দীপকের রেহেনা সঠিক নিয়ম অনুসরণ করে বাজেট তৈরি করায় তিনি অর্থ সঞ্চয়ও করতে পারেন- বিশ্লেষণ করো।
উত্তর: বাজেট তৈরির কতকগুলো নিয়ম আছে, যা অনুসরণ করে প্রকৃত বাজেট তৈরি করা যায়। উদ্দীপকের রেহেনা সঠিক নিয়ম অনুসরণ করে বাজেট তৈরি করায় তিনি অর্থ সঞ্চয়ও করতে পারেন। প্রতিটি কাজ যেমন নিয়মমাফিক না করলে কাজগুলো সঠিক ও সুন্দরভাবে করা সম্ভব হয় না, তেমনি বাজেট করার সময় নিয়ম অনুযায়ী না করলে বাজেট যথার্থ এবং কার্যকরী হবে না। পারিবারিক আয়-ব্যয়ের সমতা ও উন্নয়নের লক্ষ্যে পারিবারিক বাজেট প্রণয়নের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে। * প্রথমে মাসিক আয়ের একটি হিসাব করতে হবে। সম্ভাব্য আয়ের হিসাব করার সময় যত রকমের আয়ের উৎস আছে সেদিকে লক্ষ রাখতে হবে। * যে সময়ের বাজেট প্রণয়ন করা হবে। সেই সময়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। * পরিবারের প্রধান খাতগুলো শনাক্ত করার পর কোন খাতে মোটামুটি কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে। ব্যয়ের পরিমাণ ঠিক করে প্রতিটি খাতের উপরিভাগ এবং প্রত্যেক উপরিভাগের ব্যয় ঠিক করতে হয়। পুরো বাজেট হিসাবের পর যদি কোনো খাতে খরচের অর্থ না থাকে তখন অন্য খাত থেকে ব্যয় সংকোচন করে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ খাতের প্রয়োজন মেটাতে হয়। * বাজেট প্রণয়নের সময় পরিবারের নিজস্ব চাহিদা, রুচি ও সাধ্য অনুযায়ী বাজেট প্রণয়ন করতে হয়। পরিশেষে বাজেটটিকে পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায়। কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে বাজেটটিকে বাস্তবমুখী করা যায়। যেমন- প্রত্যেক সদস্যের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা, জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য কিছু বাড়তি অর্থ সবসময় হাতে রাখা, দীর্ঘমেয়াদি লক্ষ্যের দিকে খেয়াল রাখা ইত্যাদি।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের রেহেনা সঠিক নিয়ম অনুসরণ করে বাজেট তৈরি করায় তিনি অর্থ সঞ্…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর

উত্তর