জমিলার এ আচরণ সন্তানের স্বাভাবিক বিকাশকে বিঘ্নিত করছে- ব্যাখ্যা করো।
উত্তর: সন্তানের প্রতি জমিলার আচরণ তার সন্তানের স্বাভাবিক বিকাশকে বিঘ্নিত করছে বলে আমি মনে করি। সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যেমন একটি শিশুকে উপযুক্তভাবে গড়ে তোলা যায় তেমনি সঠিক তত্ত্বাবধানের অভাবে শিশুর মধ্যে অনেক ধরনের আচরণগত সমস্যা তৈরি হতে পারে। তাই সন্তান পরিচালনার ব্যাপারে মাকে যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। কিন্তু উদ্দীপকের জমিলা তার সন্তানদের যেভাবে শাসন করেন বা ঘরের মধ্যে বন্দি করে শাস্তি দেন তা সন্তানের প্রতি মায়ের অনুচিত ব্যবহার। শিশুর কোনো কাজের জন্য তাকে শাস্তি দিলে তা শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। শাস্তি দুই ধরনের হয়- শারীরিক শাস্তি ও মানসিক শাস্তি। শারীরিকভাবে আঘাত করা, মারা, খেতে না দেওয়া ইত্যাদি শারীরিক শাস্তি। মানসিক শাস্তি হলো- শিশুকে নিয়ে খারাপ মন্তব্য করা, বকাবকি করা, দোষারোপ করা, মনোযোগ না দেওয়া, লজ্জা দেওয়া, ঘরে বন্দী করে রাখা ইত্যাদি। শিশুকে যে কোনো ধরনের শাস্তি দেওয়া হোক না কেন তা শিশুর আত্মবিশ্বাস কমায়, শিশু ভীতু এবং লাজুক হয়ে বেড়ে উঠে। অনেক সময় বোঝাই যায় না যে, শিশুর প্রতি যে আচরণটি করা হচ্ছে, সেটা তার জন্য মানসিক শাস্তিস্বরূপ কি না। মানসিক শাস্তিতে শিশুর পরবর্তী জীবনেও খারাপ প্রভাব পড়ে। শিশুর কোনো আচরণ সংশোধনের প্রয়োজন হলে ওই নির্দিষ্ট আচরণ সম্পর্কে তাকে সতর্ক করতে হবে। আচরণটি কেন খারাপ, ওই আচরণের খারাপ ফলাফল তাকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন। তাই বলা যায়, উদ্দীপকে জমিলার আচরণ তার সন্তানের স্বাভাবিক বিকাশকে বিঘ্নিত করছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ · সৃজনশীল
জমিলার এ আচরণ সন্তানের স্বাভাবিক বিকাশকে বিঘ্নিত করছে- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর