অভিকে আত্মবিশ্বাসী করে তোলার ক্ষেত্রে তার মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সপক্ষে যুক্তি দাও।
উত্তর: অভিকে আত্মবিশ্বাসী করে তোলার ক্ষেত্রে তাঁর মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সপেক্ষে যুক্তি উপস্থাপন করা হলো - প্রশংসা শিশু পরিচালনার এমন এক নীতি, যা শিশুদের ক্ষমতাকে বাড়ায়, সাফল্যের অভিজ্ঞতা দেয়। কীভাবে অন্যদের প্রশংসা করতে হয় তা শেখায়। শিশুর কাজের ভালো দিকগুলো যদি তুলে ধরা হয় তবে তার আত্মবিশ্বাস বাড়ে। নিজ সম্পর্কে তার ভালো ধারণা হয়। সে বুঝতে পারে, সে অনেক কিছু করার ক্ষমতা রাখে। শিশুর মধ্যে ভালো গুণাবলি খুঁজে তার জন্য তাকে প্রশংসা করতে হবে। এই প্রশংসা তার কাজের সাথে সম্পর্কিত হতে হবে। প্রত্যেক শিশুর মধ্যেই কোনো না কোনো ভালো গুণ বা আচরণ পাওয়া যায়। এই ভালো গুণ বা আচরণকে প্রশংসা করা হলে শিশু ভালো কাজগুলো বারবার করে। সে বুঝতে পারে, কী কী পারে এবং তার মধ্যে কী কী গুণ আছে। উদ্দীপকে দেখা যায়, অভি দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় ত্রিশতম হলেও তার মা তাকে বলেন যে, তুমি অনেকের চেয়ে ভালো। চেষ্টা করলে তুমি আরও ভালো করবে। তিনি অভির ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন। ফলে দিন দিন অভির উন্নতি হচ্ছে। অভির মা অভিকে প্রশংসা করার কারণে সে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং দিন দিন উন্নতি হচ্ছে। সুতরাং বলা যায়, অভিকে আত্মবিশ্বাসী করে তোলার ক্ষেত্রে তাঁর মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ · সৃজনশীল
অভিকে আত্মবিশ্বাসী করে তোলার ক্ষেত্রে তার মায়ের ভূমিকা অত্যন্ত গুরু…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর