সিফাতের সুষ্ঠু বিকাশের জন্য শিশু পরিচালনার কোন নীতির অভাব রয়েছে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সিফাতের সুষ্ঠু বিকাশের জন্য শিশু পরিচালনার শিশুকে শাস্তি না দেওয়া নীতির সভাব রয়েছে বলে আমি মনে করি। সিফাত পড়াশোনায় দুর্বল হওয়ায় তার বাবা কোনোভাবেই এটি মেনে নেন না। পরীক্ষায় ফেল করলে এক্ষেত্রে তার বাবা তিরস্কার ও রোদে দাঁড় করানো- উভয় শাস্তিই দেন, যা শারীরিক ও মানসিক উভয় শাস্তিকে নির্দেশ করে। আমরা জানি, শিশু পরিচালনার অন্যতম নীতি হলো- শিশুকে শাস্তি না দেওয়া। কারণ, শিশুকে শাস্তি দিলে তা শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। শিশুকে শারীরিক বা মানসিক যেকোনো ধরনের শাস্তিই দেওয়া হোক না কেন তা শিশুর আত্মবিশ্বাস কমায়, শিশুকে ভীত ও লাজুক করে তোলে। শিশু সে ক্ষেত্রে সংশোধিত হওয়ার উৎসাহ না পেয়ে বরং বেপরোয়া হয়ে ওঠে। শিশুকে প্রশংসা করলে শিশু যেমন উৎসাহিত হয়, তিরস্কার করলে বা শাস্তি দিলে তদ্রুপ অনুৎসাহিত হয়, যা শিশুকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। সুতরাং আলোচনার আলোকে নিশ্চিতভাবে বলতে পারি, উদ্দীপকের সিফাতের সুষ্ঠু বিকাশের অন্তরায় হলো- “শিশুকে শাস্তি না দেওয়া” নীতিটির অভাব।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৭ : শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ · সৃজনশীল
সিফাতের সুষ্ঠু বিকাশের জন্য শিশু পরিচালনার কোন নীতির অভাব রয়েছে বলে…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর