উর্মির দেহাকৃতির সাথে মানানসই পোশাক কীরূপ হবে? ব্যাখ্যা কর।
উত্তর: আমি মনে করি হালকা রঙের ছোট ছোট ছাপার যেকোনো পোশাক উর্মির দেহাকৃতির সাথে মানানসই। পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তিত্বকে যথাযথভাবে বিকশিত করা যায়। আবার যে রং মানায় না সে রঙের পোশাক পরলে মানুষকে মলিন দেখায়। প্রকৃতপক্ষে রঙের কারসাজি। যেহেতু রঙের ভূমিকা ব্যাপক তাই পোশাক ক্রয়ে রঙের প্রতি সজাগ দৃষ্টি রাখা আবশ্যক। উদ্দীপকে বর্ণিত উর্মির দেহাকৃতি মোটা ও খাটো এবং দেহের রং শ্যামলা। পরিধানকারীর দেহ ত্বকের ওপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি। তাই পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে দেহ বাহ্যিক দৃষ্টিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে। যেহেতু উর্মির দেহাকৃতি মোটা ও খাটো প্রকৃতির, সেহেতু বড় ছাপার গাঢ় লাল বর্ণের পোশাক পরলে তাকে আরও মোটা দেখাবে। হালকা রঙের সালোয়ার, কামিজ, ওড়না, শাড়ি, ব্লাউজ ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ উর্মির জন্য মানানসই। তাছাড়া শ্যামলা বর্ণের মেয়েদের হালকা রঙের পোশাক পরিধান করলে গায়ের রং উজ্জ্বল দেখায় এবং গাঢ় রং পরিধান করলে অনুজ্জ্বল দেখায়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
উর্মির দেহাকৃতির সাথে মানানসই পোশাক কীরূপ হবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর