শিমুর পোশাকটি দৃষ্টিগোচর করার ক্ষেত্রে সিদ্ধান্তটি কতটুকু যুক্তিযুক্ত?
উত্তর: উদ্দীপকে শিমুর পোশাকটি দৃষ্টিগোচর করার ক্ষেত্রে মায়ের সিদ্ধান্তটি অত্যন্ত যুক্তিযুক্ত বলে আমি মনে করি। ৫ বছর বয়সী ছোটো মেয়ে শিমুর জন্য মা এক রঙের ২ গজ কাপড় কিনে দর্জিকে বলেন, বক্রাকারে পরপর জরি, লেস ও পুতি লাগিয়ে নকশা তৈরি করতে, যা পোশাকে ছন্দ তৈরি সকলের দৃষ্টিগোচর করবে। পোশাকে চারটি পদ্ধতিতে ছন্দ আনা যায়। যথা- পুনরাবৃত্তি, বিকিরণ, ক্রমবিন্যাস ও নিরবচ্ছিন্নতা। উদ্দীপকে শিমুর মা পুনরাবৃত্তির মাধ্যমে পোশাকটিতে ছন্দ আনার চেস্টা করেছেন। রেখা, রং বা আনুষঙ্গিক উপকরণ বারবার ব্যবহার করে কিংবা সেলাই, বোতাম, সূচিকর্ম, লেস ইত্যাদির সমান্তরাল লাইন সৃষ্টি করে ছন্দ আনা যায়। দেখা গেছে, তিন বা ততোধিকবার রেখা বা আকার ব্যবহার করলে তা একটি নকশায় পরিণত হয়। পোশাকের ডিজাইনের ছন্দ রক্ষা করলে চোখ একটি রেখা বা রং থেকে আর একটি রেখা বা রঙের দিকে আকৃষ্ট হয়। এতে পোশাকের বৈচিত্র্য সৃষ্টি হয়। এভাবেই একটি সাধারণ পোশাকে বৈচিত্র্য এনে সকলের দৃষ্টিগোচর করা যায়। তাই আমি মনে করি, শিমুর পোশাকটি দৃষ্টিগোচর করার ক্ষেত্রে মায়ের সিদ্ধান্তটি অত্যন্ত যুক্তিযুক্ত।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
শিমুর পোশাকটি দৃষ্টিগোচর করার ক্ষেত্রে সিদ্ধান্তটি কতটুকু যুক্তিযুক্ত?
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর