সোমার মায়ের ক্রয়কৃত কামিজটি সোমার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সোমার মায়ের ক্রয়কৃত কামিজটি নিচের দিকে মুখ করা এবং ফাঁকা ফাঁকা স্টাইপের। এ ধরনের নকশা তীর্যক বা কৌনিক রেখাকে নির্দেশ করে, যা সোমার ক্ষেত্রে প্রযোজ্য বলে আমি মনে করি। পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি শক্তিশালী শিল্প উপাদান। এক্ষেত্রে তীর্যক রেখার বৈচিত্র্যময় ব্যবহার কোনো কিছুর দৈর্ঘ্য হ্রাস ও বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। তীর্যক রেখাগুলো উর্ধ্বমুখী, সরু ও কাছাকাছি হলে পরিধানকারীকে লম্বা এবং অন্যদিকে নিম্নমুখী, চওড়া ও কাছাকাছি না হলে স্থূলকায় ও উচ্চতায় কম মনে হয়। উদ্দীপকের সোমার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। এ কারণে মা তার জন্য নিচের দিকে মুখ করা ফাঁকা ফাঁকা স্ট্রাইপের কামিজ কিনেছেন। যাতে কামিজটি সোমার দেহ কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সোমার মায়ের ক্রয়কৃত কামিজটি যথার্থ ছিল।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
সোমার মায়ের ক্রয়কৃত কামিজটি সোমার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত? মতাম…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর