সুন্দর ব্যক্তিত্ব গঠন চেহারার মধ্যে আশ্চর্য পরিবর্তন আনে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সুন্দর ব্যক্তিত্ব গঠন চেহারার মধ্যে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। ব্যক্তির আকর্ষণীয় ব্যক্তিত্বের অন্যতম শর্ত হলো সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য গঠনের জন্য প্রয়োজন দেহের পরিচ্ছন্নতা ও যত্ন। অঙ্গ-প্রত্যঙ্গের যত্নের মাধ্যমে দাঁত, ত্বক, চুল তথা সমগ্র দেহাবয়র মোহনীয় হয়ে উঠলে মানসিক জড়তা দূর হয়ে ব্যক্তিত্বের দৃঢ়তা ফুটে ওঠে। এছাড়া ব্যত্তিত্ব গঠনে পোশাকের গুরুত্বও অপরিসীম। এক্ষেত্রে পোশাকে রং, রেখা, জমিন ইত্যাদি শিল্প উপাদান ও বিভিন্ন শিল্পনীতি অনন্য ভূমিকা পালন করে সুন্দর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে, যা চেহারায় আশ্চর্য পরিবর্তন আনে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
সুন্দর ব্যক্তিত্ব গঠন চেহারার মধ্যে আশ্চর্য পরিবর্তন আনে কেন? ব্যাখ্যা করো।
উত্তর