সোমার পছন্দ করা কামিজটি না কেনার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সোমার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ঈদের পোশাক কিনতে গিয়ে সে লম্বা স্ট্রাইপের কামিজ পছন্দ করে, যা তার সাথে বেমানান। এ কারণে সোমার পছন্দ করা কামিজটি কেনা হয়নি। পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি শক্তিশালী শিল্প উপাদান। খাড়া বা লম্বা রেখা সাধারণত কোনো বস্তুর দৈর্ঘ্য আপাতদৃষ্টিতে বাড়ায়। তাই এ রেখার নকশার পোশাক স্থূলকায় ও অপেক্ষাকৃত কম উচ্চতার ব্যক্তির জন্য বিশেষ উপযোগী। এতে ব্যক্তির উচ্চতা কিছুটা বাড়িয়ে দেয় বলে মনে হয়। উদ্দীপকে সোমা এমনিতেই অনেক লম্বা। সে যদি খাড়া বা লম্বা স্ট্রাইপের কামিজ পরে তবে তাকে আরও লম্বা মনে হবে। তাই সোমার পছন্দ করা কামিজটি তার জন্য কেনা হয়নি।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
সোমার পছন্দ করা কামিজটি না কেনার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর