একজন শ্যামলা মেয়েকে কোন রঙের পোশাক মানাবে? ব্যাখ্যা করো।
উত্তর: একজন শ্যামলা মেয়েকে হালকা রঙের পোশাক মানাবে। বস্তুত ব্যক্তিত্বকে যথাযথভাবে বিকশিত করতে রঙের ভূমিকা অত্যধিক। এক্ষেত্রে অপেক্ষাকৃত ফর্সা বা হালকা রঙের ত্বকের ক্ষেত্রে গাঢ় উজ্জ্বল বর্ণ এবং অপেক্ষাকৃত উজ্জ্বল বা শ্যামলা বর্ণের ত্বকের ক্ষেত্রে হালকা রঙের পোশাক অধিক মানানসই। পোশাকের শিল্পনীতি অনুযায়ী পোশাকের এই উৎকৃষ্ট সমন্বয় ব্যক্তির ব্যক্তিত্বকে ইতিবাচকভাবে ফুটিয়ে তোলে। অপরদিকে ত্রুটিপূর্ণ রং নির্বাচন ব্যক্তিত্বকে ম্লান করে দেয়। পরিধানকারীর দেহত্বক বিবেচনার একজন শ্যামলা মেয়ের ক্ষেত্রে তাই হালকা অনুজ্জ্বল রঙের পোশাক অধিক মানানসই হবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
একজন শ্যামলা মেয়েকে কোন রঙের পোশাক মানাবে? ব্যাখ্যা করো।
উত্তর