মিলার জন্য উপযোগী পোশাক কেমন হবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিলা চিহ্নিত চিত্রটি আকৃতিতে খাটো এবং স্থূল। পোশাকের শিল্পনীতি বিবেচনায় মিলাকে এক্ষেত্রে ছোটো ছাপার একই সাথে হালকা রঙের পোশাক নির্বাচন করতে হবে। এছাড়া অপেক্ষাকৃত কম উচ্চতা ও কৃষ্ণকায় ব্যক্তির জন্য দুই রংবিশিষ্ট পোশাকও উপযুক্ত হবে না। উদ্দীপকের মিলাকে তাই এক রংবিশিষ্ট হালকা রঙের পোশাক নির্বাচনে গুরুত্ব দিতে হবে। কেননা শিল্পনীতির মাধ্যমে পোশাকের যথার্থ রং নির্বাচনের ভিত্তিতে ব্যক্তিবিশেষকে বাহ্যিক দৃষ্টিতে স্থূলকায় বা কৃশকায় হিসেবে উপস্থাপন করা সম্ভব। দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পোশাকের ভূমিকা অত্যধিক হওয়ায় প্রত্যেককেই স্বতন্ত্র দেহাকৃতি বিবেচনায় পোশাক নির্বাচনে সচেতন হওয়া উচিত। কেননা, পরিচ্ছদ যত দামিই হোক না কেন তা যদি ব্যক্তিত্বকে সুন্দরভাবে বিকশিত করতে ব্যর্থ হয়, তাহলে সব প্রচেষ্টা অর্থহীন হয়ে ওঠে। আর এক্ষেত্রে ব্যক্তিত্বের যথাযথ বিকাশের জন্য পোশাক নির্বাচনে পোশাকের শিল্পনীতি অনুসরণের মাধ্যমে সহজেই যেকোনো ত্রুটি গোপন করা যায়। উদ্দীপকের মিলা আকৃতিতে খাটো ও স্থূল হওয়ায় তার জন্য শিল্পনীতি অনুযায়ী ছোটো ছাপার সাথে হালকা রঙের পোশাক নির্বাচন শ্রেয়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
মিলার জন্য উপযোগী পোশাক কেমন হবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর