উদ্দীপকে রীনার পোশাক নির্বাচনে কী ধরনের দুটি পরিদৃশ্যিক ত্রুটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রীনা অপেক্ষাকৃত খাটো ও মোটা গড়নের। অফিসের সেমিনারে সে চওড়া পাড়ের আড়াআড়ি রেখার ডুরে শাড়ি পরিধান করে। শারীরিক গঠনের বিবেচনায় এক্ষেত্রে তার পোশাক নির্বাচনে দুটি পরিদৃশ্যিক ত্রুটি পরিলক্ষিত হয়। আমরা জানি, চওড়া পাড়ের আড়াআড়ি রেখার ডুরে শাড়ি পরিচিত সমান্তরাল রেখা মানে। আর এ ধরনের পোশাক উপযোগী লম্বা গড়নের কৃশতার শরীরের জন্য। সে ক্ষেত্রে লম্বা গড়নের শরীরে খানিকটা ভারসাম্য এনে তাকে আকর্ষণীয়রূপে ফুটিয়ে তোলে। কিন্তু খাটো ও মোটা গড়নের শরীরের ক্ষেত্রে এ রেখার পোশাক উপযোগী নয়। সে ক্ষেত্রে খাটো ও মোটা গড়নকে অধিক খাটো ও মোটা অনুভূত হয়। যেমনটি ঘটেছে উদ্দীপকের রীনার ক্ষেত্রে। এক্ষেত্রে নির্বাচিত পোশাকের নকশাটি তার শারীরিক গঠনের জন্য উপযুক্ত হয়নি। সুতরাং আলোচনার আলোকে বলতে পারি, উদ্দীপকের রীনার পোশাক নির্বাচনেও দুটি পরিদৃশ্যিক ত্রুটি পরিলক্ষিত হয়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
উদ্দীপকে রীনার পোশাক নির্বাচনে কী ধরনের দুটি পরিদৃশ্যিক ত্রুটি পরিল…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর