শিলা ও মিলার ব্যক্তিত্ব বিকাশের জন্য উদ্দীপকের কোন রেখার পোশাক উপযুক্ত বলে তুমি মনে কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকের শিলা ও মিলা দুটি ভিন্ন চিত্র। সেখানে শিলা আকৃতিতে লম্বা এবং মিলা আকৃতিতে খাটো। দুজন আকৃতিতে ভিন্ন ও বিপরীত হওয়ায় তাদের জন্য ভিন্ন ভিন্ন রেখার পোশাক উপযুক্ত বলে আমি মনে করি। এক্ষেত্রে শিলা আকৃতিতে লম্বা হওয়ায় তার জন্য উপযোগী সমান্তরাল রেখার পোশাক। আমরা জানি, পোশাকের শিল্পনীতি তাই যা ব্যক্তির ত্রুটিসমূহ গোপন করে ব্যক্তিত্বকে আকর্ষণীয়রূপে ফুটিয়ে তোলে। আকৃতিতে লম্বা ব্যক্তির ক্ষেত্রে সমান্তরাল রেখার পোশাকের ভূমিকাটি রেখার প্রভাবে আকৃতির কৃশভাব কিছুটা কম মনে হয়। অন্যদিকে আকৃতিতে খাটো ব্যক্তির ক্ষেত্রে খাড়া রেখাবিশিষ্ট পোশাক অধিক উপযোগী। এজন্য পোশাকে খাড়া রেখার প্রভাবে খাটো ব্যক্তিকে আপাতদৃষ্টিতে লম্বা মনে হয়। খাটো-খাড়া বা লম্বা-সমান্তরালের এমন উৎকৃষ্ট সমন্বয়ে যে ভারসাম্যটি তৈরি হয়, ব্যক্তির বাহ্যিক ব্যক্তিত্ব বিকাশে তার গুরুত্ব অত্যধিক। সুতরাং আলোচনার আলোকে বলতে পারি, উদ্দীপকের শিলা ও মিলার ব্যক্তিত্ব বিকাশের জন্য শিলার জন্য সমান্তরাল রেখা এবং মিলার জন্য খাড়া রেখাবিশিষ্ট পোশাক নির্বাচন অধিক যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৫ : পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি · সৃজনশীল
শিলা ও মিলার ব্যক্তিত্ব বিকাশের জন্য উদ্দীপকের কোন রেখার পোশাক উপযু…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর