২নং চিত্রের কাজের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ২নং চিত্রে পশমি কাপড় ধোয়ার আগে নকশা অঙ্কনকে বোঝানো হয়েছে। এ কাজের যৌক্তিকতা আছে। পশমি কাপড় ধোয়ার আগে প্রয়োজন অনুসারে মেরামত, দাগ অপসারণের কাজটি করে নিতে হয়। সাদা ও রঙিন কাপড়গুলো ভাগ করতে হয়। কারণ এগুলো আলাদা ধোয়া উচিত। তারপর কাপড়গুলো। হালকাভাবে ব্রাশ করে আলগা ধুলাবালি পরিষ্কার করতে হয়। হাতে বোনা পশমের জামাকাপড় বেশ নমনীয় প্রকৃতির হয়। ধোয়ার পর এগুলোর আকৃতি প্রায়ই ঠিক থাকে না। এজন্য ধোয়ার আগে এসব পোশাকের আকৃতি বা নকশা একটা কাগজের উপর এঁকে রাখতে হয়। ধোয়ার পর ওই নকশা আঁকা কাগজের উপর পোশাক রেখে হাত দিয়ে টেনে আকৃতি ঠিক করে নেওয়া যায়। এছাড়া পশমি কাপড় ধোয়ার কাজে ঈষদুষ্ণ পানি ব্যবহার করতে হয়। কম ক্ষারযুক্ত গুঁড়া সাবান যেমন জেট পাউডার পশমি বস্ত্র ধোয়ার জন্য উপযোগী।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) · সৃজনশীল
২নং চিত্রের কাজের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর