রেবার শাড়ি ধোয়ার ক্ষেত্রে মায়ের বলা পদ্ধতি বিশ্লেষণ করো।
উত্তর: রেবার শাড়ির জন্য মায়ের বলা শুষ্ক ধৌতকরণ পদ্ধতিটিই সর্বোত্তম। উদ্দীপকে দেখা যায়, রেবা তার সিল্কের শাড়ি সাবান দিয়ে পরিষ্কার করার পর শাড়ির রং নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় রেবার মা শাড়িটি দেখে বলেন, “শাড়ি ধোয়ার পদ্ধতি সঠিক হয়নি। শাড়িটির ক্ষেত্রে পেট্রোলিয়াম ইথার, বেনজল ও পেট্রোল ব্যবহারের পদ্ধতিটি সর্বোত্তম।” পানি ব্যবহার না করে বিশেষ ধরনের কিছু রাসায়নিক পরিষ্কারক দ্রব্য যেমন— পেট্রোলিয়াম ইথার, বেনজল ও পেট্রোল ব্যবহার করে কাপড় পরিষ্কার করাকেই শুষ্ক ধৌতকরণ বলা হয়। এ পদ্ধতিতে কাপড়ের রং, আকার-আকৃতি ঠিক থাকে, উজ্জ্বলতা বজায় থাকে। শুষ্ক ধৌতকরণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ সম্পূর্ণ পানিশূন্য থাকে। শুষ্ক ধৌতকরণের পর কাপড় ছায়ায় শুকাতে হয়। এ সময় কাপড়ের মূল আকার সংরক্ষণের জন্য মাঝে মাঝে টেনে আগের আকারে নিতে হয়। এতে কাপড়ের আকার সংকুচিত হয় না। কাপড়টি শুকানোর পর এর উপর ভেজা কাপড় বিছিয়ে ইস্ত্রি করতে হয়। এতে কাপড়ের আকৃতি ও রং ঠিক থাকে। যেহেতু রেবার শাড়িটি রেশম তন্তু দিয়ে তৈরি; যা বেশি উত্তাপ, ক্ষার ও ঘর্ষণ সহ্য করতে পারে না। তাই সাবান দিয়ে শাড়িটি ধোয়ার সময় ঘর্ষণ লাগে এবং রং নষ্ট হয়ে যায়। অর্থাৎ এটি সাধারণ পদ্ধতিতে ধোয়ার উপযোগী নয়। সুতরাং শাড়িটি শুষ্ক ধৌতকরণ পদ্ধতিতে ধোয়াই ছিল সর্বোত্তম।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) · সৃজনশীল
রেবার শাড়ি ধোয়ার ক্ষেত্রে মায়ের বলা পদ্ধতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর