কাপড়ের অতিরিক্ত নীল দূর করার উপায় ব্যাখ্যা করো।
উত্তর: সাধারণত কাপড়ের হলদে ভাব দূর করে নীলাভ শুভ্রতা সৃষ্টিতে নীলের ব্যবহার জনপ্রিয় হলেও কখনো অতিরিক্ত নীলের ভুল প্রয়োগে সে প্রচেষ্টা বিপরীত হয়ে যায়। সে ক্ষেত্রে কাপড়ের অতিরিক্ত নীল দূর করতে সীমিত পরিমাণ হালকা গরম পানিতে অধিক নীলযুক্ত কাপড়টি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে কাপড়ে বসে যাওয়া নীল ধীরে ধীরে ভিজিয়ে রাখা পানিতে দ্রবীভূত হয়ে শুভ্র কাপড়ের অধিক নীল রংটিকে হালকা করে দেবে। আর এভাবেই কাপড়ের অতিরিক্ত নীল দূর করা সম্ভব।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) · সৃজনশীল
কাপড়ের অতিরিক্ত নীল দূর করার উপায় ব্যাখ্যা করো।
উত্তর