চুলের যত্নে মিতার বোনকে দেওয়া পরামর্শগুলো কেমন হতে পারে তা নিজের ভাষায় লেখো।
উত্তর: উদ্দীপকে আমরা দেখি, মিতার ছোটো বোনের ইদানীং চুল পড়ে যাচ্ছে। সে তার বোনকে চুলের যত্নে কতকগুলো উপায় বলে দেয়। এক্ষেত্রে চুলের জন্য মিতার বোনকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং চুলের যত্ন নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন, উজ্জ্বল ও মসৃণ এবং সুবিন্যস্ত চুল ব্যক্তিত্বের পরিচয় বহন করে। চুলের সৌন্দর্য ও সুস্থতা রক্ষায় যেসব নিয়ম মানতে হবে সেগুলো হলো— * নিয়মিত চুল আঁচড়াতে হবে এবং পরিষ্কার করতে হবে। এজন্য অল্প ক্ষারযুক্ত সাবান, প্রাকৃতিক উপকরণ যেমন- মসুর ডালের পানি, মেথি বাটা ও ডিমের মিশ্রণ, লেবুর রস ইত্যাদি ব্যবহার করতে হবে। * খুশকি দূর করার জন্য মিতার বোনকে লেবুর রস, মেথি বাটা, নিমপাতার পানি, ডিমের কুসুম ইত্যাদি ব্যবহার করতে হবে। * চুলের মসৃণতা বৃদ্ধির জন্য নিয়মিত তেলের সাথে লেবুর রস, চায়ের লিকার, টক দই ব্যবহার করতে হবে। * 'ভিটামিন' এ জাতীয় খাবার গ্রহণ করলে চুল ভালো থাকে। তাই মিতার বোনকে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। পরিশেষে বলা যায়, উপরিউক্ত বিষয়গুলো অনুসরণ করে মিতার বোন তার চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ও আকর্ষণীয় করতে সক্ষম হবে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) · সৃজনশীল
চুলের যত্নে মিতার বোনকে দেওয়া পরামর্শগুলো কেমন হতে পারে তা নিজের ভা…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর