রুমির ব্যবহৃত দ্রব্যাদির মাধ্যমে কাপড় ধৌতকরণ কৌশলটি কতটা যুক্তিযুক্ত তা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে রুমির ব্যবহৃত কাপড়গুলো হলো রেশমি কাপড়। রেশমি কাপড় ধৌতকরণে পরিস্কারক দ্রব্য হিসেবে সে ব্যবহার করে পেট্রল, বেনজল, টেট্রাক্লোরাইড প্রভৃতি দ্রব্যাদি। এগুলো ব্যবহার করে কাপড় ধৌতকরণকে বলা হয় শুষ্ক ধৌতকরণ পদ্ধতি। আর রেশমি কাপড় ধৌতকরণে এ পদ্ধতিটিই যুক্তিযুক্ত। এ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো- পানি ব্যবহার না করে বিশেষ ধরনের কিছু রাসায়নিক পরিষ্কারক দ্রব্য ব্যবহার করে কাপড় পরিষ্কার করা হয়। কারণ, কিছু কিছু রেশমি ও পশমি কাপড় আছে, যা সাবান পানিতে ধুলে রং সংকুচিত হয় বা চটে যাওয়ার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে শুষ্ককরণ পদ্ধতি কাপড়ের আকৃতি ও উজ্জ্বলতা অটুট রাখে। এ পদ্ধতিতে কিছু তরল আছে যা অধিক দামি, আবার কিছু তরল দামে সস্তা। অনুরূপভাবে কিছু তরল অধিক উদ্বায়ী হওয়ায় তা সহজে উড়ে যায় এবং খরচ বেশি পড়ে। আবার কিছু পদার্থ কম উদ্বায়ী হওয়ায় কাপড় দেরিতে শুকায়। সে ক্ষেত্রে দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণ শুষ্ক ধৌত পদ্ধতিটি উত্তম ফলাফল দেয়। উদ্দীপকের রুমির পোশাকসমূহ যেহেতু রেশমি এবং সেগুলো যেহেতু সে পেট্রল, বেনজল, টেট্রাক্লোরাইড প্রভৃতি উদ্বায়ী জাতীয় পদার্থের সমন্বয়ে ধৌত করে, সেহেতু কাপড়ের যথাযথ যত্নে তার কৌশলটি যুক্তিযুক্ত হিসেবেই প্রমাণিত হয়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১৮ : পোশাকের যত্ন ও পারিপাট্য (Full Syllabus) · সৃজনশীল
রুমির ব্যবহৃত দ্রব্যাদির মাধ্যমে কাপড় ধৌতকরণ কৌশলটি কতটা যুক্তিযুক্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর