ঘটনা-১ এ তোমার পাঠ্যবইয়ের কোন ধারণা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ পাঠ্যবইয়ের মাতৃকল্যাণ ধারণাটি ফুটে উঠেছে। মাতৃকল্যাণ বলতে মায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং ভালো থাকার জন্য সমাজ এবং সামাজিক সংগঠন কর্তৃক সংঘবদ্ধ প্রচেষ্টা সমূহকে বোঝায়। সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা, প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ, নিরাপদ প্রসূতি সেবা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রীর উপস্থিতি ও পরিচর্যা, প্রজনন কালীন রুগ্ধতা, মাতৃত্ব জনিত মৃত্যুহার রোধ প্রভৃতি মাতৃকল্যাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। উদ্দীপকে হাফিজা বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে সন্তান সম্ভবা হওয়ায় প্রতিষ্ঠানে না গিয়েও তিনি পূর্ণ বেতন ভোগ করেন, এটা মাতৃকল্যাণের একটি পদক্ষেপে। বাংলাদেশ সরকার ১১ জানুয়ারি ২০১১ সালে গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োজিত নারী কর্মীদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি কার্যকর হয়। মাতৃত্বজনিত ছুটি বৃদ্ধির ফলে মায়েরা তাদের সন্তানদের বুকের দুধ পান করাতে সমর্থ হবেন। ফলে নবজাতক শিশুদের অপুষ্টিজনিত সমস্যা দূর হবে। তাই বলতে হয়, ঘটনা-১ মাতৃকল্যাণ ধারণাকে বোঝাচ্ছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১ এ তোমার পাঠ্যবইয়ের কোন ধারণা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর