দৃশ্যকল্প-২ এ বর্ণিত সমস্যাটি কেন সমাজের জন্য ক্ষতিকর? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ বর্ণিত সামাজিক সমস্যাটি হলো শিশুশ্রম। এটি সমাজের সার্বিক উন্নতির অন্তরায়। দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেও শিশুশ্রম আছে। যে বয়সে একটি শিশু স্কুলে যাওয়া-আসা করবে, সমবয়সিদের সাথে খেলাধুলা করবে ঐ বয়সে দরিদ্র শিশুদেরকে জীবিকার জন্য কাজ করতে হয়। বাংলাদেশে শিশুশ্রমের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে-অর্থনৈতিক দূরবস্থা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর জনাব জামাল বাসে উঠে দেখতে পান যে হেলপার এর বয়স ১২/১৩ বছর। তিনি বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হন। এটি আইন বিরোধী কাজ। এরূপ বর্ণনায় শিশুশ্রমের চিত্র প্রকাশ পায়। শিশুরা জাতির ভবিষ্যৎ বিধায় এটি সমাজের কাঙ্খিত লক্ষ্য অর্জনে বাধাস্বরূপ। শিশুশ্রম শিশুর মৌলিক অধিকার রক্ষা এবং তার সঠিক শারীরিক ও মানসিক বিকাশের অন্তরায়। শিশুরা জাতির মূল্যবান সম্পদ ও ভবিষ্যৎ নাগরিক। তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা দরকার। শিশুরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তা নিশ্চিত করতে হবে। শিশুর সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ উন্নত সমাজ গঠনে সহায়ক। আজকের শিশু আগামীদিনে পরিচালনা করবে দেশ। গড়ে তুলবে সুন্দর সমাজ ব্যবস্থা। কিন্তু শিশুশ্রমের কারণে শিশুরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত করছে, তারা মানসিকভাবে দুর্বল হওয়ার পাশাপাশি পঙ্গুত্ববরণ করছে। ফলে তাদের ভবিষ্যতকে ধ্বংসের পাশাপাশি সমাজ তথা রাষ্ট্রের ভবিষ্যত উন্নয়ন ব্যাহত হচ্ছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বর্ণিত সমস্যাটি কেন সমাজের জন্য ক্ষতিকর? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর