উদ্দীপকের প্রথম অংশে কোন সামাজিক সমস্যার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যা ফুটে উঠেছে। কিশোরদের দ্বারা সংঘটিত সামাজিকভাবে প্রচলিত মূল্যবোধ ও নীতিবিরোধী কাজই কিশোর অপরাধ। সাধারণত ৭ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধই কিশোর অপরাধ। যেসব অপরাধ কিশোরদের দ্বারা বেশি সংঘটিত হয় সেগুলো হলো চুরি, খুন, জুয়াখেলা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় ও পথেঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেট মারা, মারপিট করা, গাড়ি ভাংচুর, বোমাবাজি, বিনা টিকেটে ভ্রমণ, পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, এসিড নিক্ষেপ, ধুমপান অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি। উদ্দীপকের এনজিও কর্মী লিনা শিশুদের নিয়ে কাজ করেন। জরিপের কাজে তিনি বেরিয়ে দেখলেন স্কুলের ইউনিফরম পরা কিছু ছাত্র স্কুল সময়ে রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছে। তারা মারামারিও করছিল। তিনি এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা তার সাথে দুর্ব্যবহার করে। স্কুলের ছাত্রদের এরূপ ব্যবহার এবং কার্যক্রম কিশোর অপরাদের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অংশে কোন সামাজিক সমস্যার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর