সামাজিক নৈরাজ্য বলতে কী বুঝায়?
উত্তর: সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। রাষ্ট্রের শাসনব্যবস্থা যখন আর কাজ করে না এবং রাষ্ট্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সমাজে নৈরাজ্য দেখা দেয়। সামাজিক নৈরাজ্য সৃষ্টির পিছনে বহু কারণ থাকলেও এর মূল কারণ হচ্ছে মূল্যবোধের অবক্ষয় এবং আইনশৃঙ্খলার অবনতি। পাশাপাশি সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থি কর্মকাণ্ড, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ইত্যাদিও সমাজে নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
সামাজিক নৈরাজ্য বলতে কী বুঝায়?
উত্তর