ঘটনা-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঘটনা-১ এ শিশু শ্রম নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করা হয়েছে। সাধারণত শিশুদের বেতন বা অবৈজ্ঞানিক ভাবে চুক্তিভিত্তিক কাজ করানো কে শিশুশ্রম বলে। শিশু বলতে সাধারণত ১৮ বছর পর্যন্ত বোঝানো হয়ে থাকে। তবে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় ১৪-১৫ বছর বয়সী পর্যন্ত শিশুদের কাজকে শিশু শ্রম ধরা হয়। দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেও শিশু শ্রম আছে। বাংলাদেশে শিশু শ্রমের প্রথম প্রধান কারণ হলো অর্থনৈতিক দুরবস্থা। দরিদ্র বাবা-মায়ের পক্ষে ভরণ-পোষণ মিটিয়ে সন্তানের পড়াশোনার খরচ যোগানো সম্ভব হয় না। ফলে তাদের স্কুলে পাঠাতে অভিভাবকরা উৎসাহ হারিয়ে ফেলেন। ফলে তারা আয় রোজগারের উদ্দেশ্যে তাদের কে বিভিন্ন পেশায় নিযুক্ত করেন। এ কারণেই শিশুশ্রম নামক সামাজিক সমস্যাটি দেখা যায়। 'উদ্দীপকে ঘটনা-১ এ রফিকের ১০ বছরের ছেলে একটি কারখানায় কাজ করে। ইচ্ছে থাকা সত্ত্বেও তার ছেলে অন্যদের মতো খেলাধুলা করতে পারে না। এক্ষেত্রে শিশু শ্রম নামক সামাজিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর