'ঘটনা-২-এ কোন সামাজিক সমস্যার চিত্র ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-২ যে সামাজিক সমস্যাটি ফুটে উঠেছে সেটি হলো কিশোর অপরাধ। কিশোরদের দ্বারা সংঘটিত সামাজিকভাবে প্রচলিত মূল্যবোধ ও নীতিবিরোধী কাজই কিশোর অপরাধ। সাধারণত ৭ থেকে ১৮ বছর বয়সি কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধই কিশোর অপরাধ। যেসব অপরাধ কিশোরদের দ্বারা বেশি সংঘটিত হয় সেগুলো হলো চুরি, খুন, জুয়াখেলা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় ও পথেঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেট মারা, মারপিট করা, গাড়ি ভাংচুর, বোমাবাজি, বিনা টিকেটে ভ্রমণ, পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, এসিড নিক্ষেপ, ধূমপান, অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি। উদ্দীপকের ঘটনা-২ এর দিনমজুর রফিক পরিবার নিয়ে বস্তিতে থাকেন। তার ১৩ বছর বয়সী ছেলে বাবা-মায়ের কোনো কথা শুনে না। সে প্রায়ই আশেপাশের সমবয়সীদের সাথে মারামারিতে লিপ্ত থাকে। এ থেকে বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা কিশোর অপরাধের সাদৃশ্য পাওয়া যায়। কেননা, রফিক সাহেবের ছেলের বয়স ১৩। এই বয়সে সে বাবা মায়ের কথা শুনে না এবং আশপাশের সমবয়সীদের সাথে মারামারিতে লিপ্ত হয় যা স্পষ্টভাবে কিশোর অপরাধ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
'ঘটনা-২-এ কোন সামাজিক সমস্যার চিত্র ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর