রনির কার্যক্রমে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: এই রনির কার্যক্রমে কিশোর অপরাধের মতো সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত রয়েছে। কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগ জনক সামাজিক সমস্যা। সাধারণত সাত থেকে ষোলো বছর বয়সী শিশুরাই কিশোর-কিশোরী হিসেবে বিবেচিত। জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু বলে বিবেচিত। অতএব কিশোর অপরাধ হলো ১৮ বছরের কম বয়সী কোনো শিশু বা কিশোর থেকে কোনো অপরাধ সংঘটিত হওয়াকে বোঝায়। সামাজিক সুষ্ঠু পরিবেশ ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ এবং পাচারকারী ও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ব্যক্তির সাথে জড়িত হয়ে শিশু-কিশোররা অপরাধী হয়ে ওঠে। বঞ্চিত ও অবহেলিত শিশু-কিশোররা সহজেই অপরাধ জগতে জড়িয়ে পড়ে। উদ্দীপকে ১০ম শ্রেণির ছাত্র বয়সের দিক থেকে কিশোরদের অন্তর্ভুক্ত। খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সে অপরাধ কার্যক্রমে যুক্ত হয়ে পড়ে, তাই রনির এ কর্মকান্ড কিশোর অপরাধ সমস্যাকে ইঙ্গিত করছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
রনির কার্যক্রমে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর