সম্পদের বিভিন্নমুখী ব্যবহারই সম্পদকে সকলের নিকট আরো গ্রহণযোগ্য করে তুলতে পারে। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: সম্পদের বিভিন্নমুখী ব্যবহারই সম্পদকে সকলের নিকট আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো- সম্পদ পরস্পর পরিবর্তনশীল। এ পরিবর্তন কয়েকটিভাবে করতে পারি। যেমন- বিকল্প সম্পদ করে, সম্পদের বহুবিধ ব্যবহারের মাধ্যমে, সম্পদ বিনিময় করে, রূপান্তর করে এবং একটি সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করে। উদ্দীপকে দেখা যায়, মাহমুদা বেগমের আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় তিনি পুরাতন শাড়ি সংগ্রহ করে, কাঁথা, ঘরের পর্দা ইত্যাদি তৈরি করে বিক্রি করে তার সন্তানদের পড়াশুনার খরচ চালান। এক্ষেত্রে সে সম্পদের পরিচালন যোগ্যতাকে কাজে লাগিয়েছে। সম্পদের সুষ্ঠু ব্যবহারকেই পরিচালন যোগ্যতা বলা হয়। মাহমুদা বেগম তার মানবীয় সম্পদ সময়, জ্ঞান, শক্তি ও ক্ষমতাকে কাজে লাগিয়ে বস্তুগত সম্পদকে রূপান্তর করে নতুন সম্পদ সৃষ্টি করে। সুতরাং বলা যায়, সম্পদের বিভিন্নমুখী ব্যবহারই সম্পদকে সকলের নিকট আরো গ্রহণযোগ্য করে তুলতে পারে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
সম্পদের বিভিন্নমুখী ব্যবহারই সম্পদকে সকলের নিকট আরো গ্রহণযোগ্য করে …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর