করিম মিয়ার সফলতার ক্ষেত্রে কোন কোন বিষয় গুলো প্রভাব বিস্তার করেছে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত করিম মিয়ার সফলতার ক্ষেত্রে বস্তুগত ও অবস্তুগত সম্পদের পারস্পরিক মিথস্ক্রিয়ার সুসমন্বয় প্রভাব বিস্তার করছে বলে আমি মনে করি। প্রতিটি পরিবারেই কিছু না কিছু সম্পদ থাকে। এই সম্পদ দ্বারাই পরিবার সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক জীবন প্রবাহের মধ্য দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয়। একটি পরিবারের সর্বাপেক্ষা বড়ো সম্পদ হচ্ছে মানুষ এবং এই মানব সম্পদ অপরাপর বস্তুগত সম্পদ সৃষ্টির হাতিয়ার হিসেবে কাজ করে। মানুষের ব্যক্তিত্ব, শিক্ষা, কর্মদক্ষতা, জ্ঞান, সময়, শক্তি ইত্যাদি মানবীয় সম্পদ দ্বারা অর্থ সংগ্রহের পথ সুপ্রশস্ত হয় এবং অপচয়ের হাত থেকে রক্ষা করে পরিবারের বস্তুগত সম্পদ অর্থাৎ টাকা, জমি, বাড়িঘর ইত্যাদি বৃদ্ধি করা যায়। মানবীয় সম্পদ চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায়। আর বস্তুগত সম্পদ আমাদের চাহিদা পূরণে সহায়ক। উদ্দীপকে দেখা যায়, ক্ষুদ্র ব্যবসায়ী করিম মিয়া অল্প পুঁজিতে পুরাতন কাপড় ক্রয় করে বিভিন্ন ডিজাইনের পাপোষ, কাঁথা ইত্যাদি তৈরি করে বেশি দামে বিক্রি করেন। বর্তমানে তিনি একটি ফ্যাক্টরির মালিক। এ সফলতার ক্ষেত্রে তার ও তার পরিবারের সদস্যদের মানবীয় সম্পদ যেমন- জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সামর্থ্য ও দক্ষতা, শিক্ষা, ব্যক্তিত্ব, সময়, শক্তি ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি তার মানবীয় এসব সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থ উপার্জন করে বর্তমানে একটি ফ্যাক্টরির মালিক হয়েছেন। এক্ষেত্রে তিনি ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি যেমন- পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ন ও মূল্যায়নকে কাজে লাগিয়েছেন। তার সাংগঠনিক চিন্তা-ভাবনা সম্পদের সুষ্ঠু ব্যবহারকে নিশ্চিত করেছে। সম্পদ পরিচালন এ যোগ্যতাই তার লক্ষ্য অর্জন, সম্পদ বৃদ্ধিকরণ, অর্থনৈতিক উন্নয়ন, অভাব ও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবিলা এবং পরিশেষে পরিতৃপ্তি লাভে সহায়ক ভূমিকা পালন করেছে। অতএব, বলা যায়, করিম মিয়ার সফলতার ক্ষেত্রে উপরিউক্ত বিষয়গুলোই প্রভাব বিস্তার করেছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
করিম মিয়ার সফলতার ক্ষেত্রে কোন কোন বিষয় গুলো প্রভাব বিস্তার করেছে উ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর