উদ্দীপকের সীমা যাবতীয় চাহিদা পূরণে সকল সম্পদের ব্যবহারে পারদর্শিতা দেখিয়েছেন বলে কি তুমি মনে কর? যুক্তি দিয়ে বোঝাও!
উত্তর: আমি মনে করি, উদ্দীপকের সীমা যাবতীয় চাহিদা পূরণে সকল সম্পদের ব্যবহারে পারদর্শিতা দেখিয়েছেন। সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন করা। আমাদের চাহিদা অসীম; কিন্তু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এই অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। সীমা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। তিনি সংসার পরিচালনায় সম্পদের গুরুত্ব উপলব্ধি করে বুদ্ধি খাটিয়ে অত্যন্ত পারদর্শিতার সাথে বিভিন্ন ধরনের সম্পদের সুষ্ঠু ব্যবহার করেন। তিনি তার জ্ঞান, দক্ষতা, বুদ্ধি, সময়, শক্তি ইত্যাদি মানবীয় সম্পদ কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন। খাবার শেষে ডাইনিং টেবিলকে পড়ার টেবিল হিসেবে ব্যহার করেন। আবার উঠানে সবজি চাষ করে পরিবারের সবজি চাহিদা পূরণ করেন। অর্থাৎ সীমা অমানবীয় সম্পদেরও সর্বোচ্চ ব্যবহার করেন। সম্পদের সুষ্ঠু ব্যবহার করলে মানবীয় ও অমানবীয় সম্পদের সুষুম বণ্টন সহজ হয়। সম্পদের আয়ু বৃদ্ধি পায়। অল্প সম্পদ দ্বারা অধিক তৃপ্তি লাভ করা যায়। সুতরাং বলা যায়, সীমা 'তার সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সম্পদের পরস্পর পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যটি কাজে লাগিয়ে সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে যাবতীয় চাহিদা পূরণে সকল সম্পদের ব্যবহারে পারদর্শিতা দেখিয়েছেন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের সীমা যাবতীয় চাহিদা পূরণে সকল সম্পদের ব্যবহারে পারদর্শিতা …
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর