উদ্দীপকে উল্লিখিত সম্পদ ব্যবস্থাপনার কারণে শায়লার বান্ধবীর সময় ও শক্তির সাশ্রয় হয়- বিশ্লেষণ করো।
উত্তর: পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় ও শক্তি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। মানবীয় এ সম্পদের যথাযথ ব্যবহারে উপর পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মানসিক পরিতৃপ্তি নির্ভর করে। চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হয়। যেকোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সে কাজে কম শক্তি ব্যবহার হয় অথবা একই পরিমাণ শক্তি ব্যবহার করে যেন অনেক কাজ সীমিত সময়ে করা যায়। তাহলেই আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা অনেক কাজ যথাসময়ে করতে পারব। শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা ক্ষয় হয়ে যায়। ফলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তির সৃষ্টি হয়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যবহার করলে, এর অপচয় রোধ করা যায় এবং সময় সাশ্রয় হয়। সময় ও শক্তি সাশ্রয়ে এর যথাযথ ব্যবস্থপনা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একটি কর্মতালিকা অনুসরণ করে কাজ করতে হবে। কোন কাজ কীভাবে সহজে করা যায় সেদিকে লক্ষ রাখতে হবে। বিভিন্ন রকম শ্রমলাঘব যন্ত্রপাতির ব্যবহার করে শক্তির খরচ কমানো যায়। এতে সময়ও সাশ্রয় হয়। যেমন- প্রেসারকুকার, ওয়াশিং মেশিন, ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি। এছাড়া কাজ শেষে প্রতিটি সরঞ্জাম নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখলে পরবর্তীতে প্রয়োজনে খুঁজে পেতে সহজ হয়। উদ্দীপকে আমরা দেখি, নীলা নিজের কাজে প্রেসার কুকার ও ওভেন ব্যবহার করেন। আবার কাজ শেষে তিনি প্রতিটি সরঞ্জাম নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখেন। এতে করে তার সময় সাশ্রয় হয়। সুতরাং বলা যায়, সঠিক ব্যবস্থাপনার কারণে শায়লার বান্ধবী নীলার সময় ও শক্তির সাশ্রয় হয়।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সম্পদ ব্যবস্থাপনার কারণে শায়লার বান্ধবীর সময় ও শক…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর