ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনার প্রয়োজন। কেননা পরিকল্পনা হলো গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ, যা পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম। কোনো কাজ করার পূর্বে লক্ষ্য অর্জনের জন্য কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করে নিলে কাজে সফল হওয়া যায়। গৃহ ব্যবস্থাপনার পাঁচটি ধাপ। যার মধ্যে পরিকল্পনা হলো প্রথম ধাপ। পরিকল্পনা ঠিকমতো করতে না পারলে পরবর্তী চারটি ধাপে কাজে সফলতা আসবে না। তাই ব্যবস্থাপনার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা করা প্রয়োজন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর