শফিক সাহেবের কোন ধরনের সম্পদের আধিক্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: শফিক সাহেবের বস্তুগত সম্পদের আধিক্য রয়েছে। যে সম্পদ চাহিদা পূরণে সহায়ক তা অমানবীয় বা বস্তুবাচক সম্পদ। যেমন- টাকা, জমি, বাড়িঘর, অলঙ্কার, রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি। স্কুল-কলেজ, বাজার ইত্যাদি আমাদের পারিবারিক ও সামাজিক চাহিদা পূরণ করে এবং গৃহ ও সমাজ জীবনকে সহজ করে। বস্তুগত সম্পদের মধ্যে অর্থ বা টাকা পয়সা সবচেয়ে মূল্যবান ও কার্যকর সম্পদ। এ সম্পদের বিনিময় মূল্য আছে এবং হস্তান্তরযোগ্য, দুর্লভ ও পরিমাপযোগ্য। অর্থ দ্বারা আমরা দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করে থাকি। এর সুষ্ঠু ব্যবহার জীবনে অর্থনৈতিক নিরাপত্তা দান করে। উদ্দীপকে দেখা যায় জনাব শফিক সাহেব প্রচুর সম্পদের মালিক। উত্তরাধিকার সূত্রে তার ছেলে বুলবুল এসব সম্পদের মালিক হয়েছে। যা মূলত বস্তুগত সম্পদকে নির্দেশ করে। তাই বলা যায়, শফিক সাহেবের বস্তুগত সম্পদের আধিক্য রয়েছে।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
শফিক সাহেবের কোন ধরনের সম্পদের আধিক্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর