রাজুর ব্যবসায় লেগে থাকাই তার উন্নতির একমাত্র সোপান-বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাজুর ব্যবসায় লেগে থাকাই তার উন্নতির একমাত্র সোপান বলে আমি মনে করি। যেকোনো কাজে সফলতার জন্য প্রয়োজন ধৈর্য, কঠোর পরিশ্রম ও একাগ্রতা। আর এ তিনটি গুণের সমন্বয়েই মানুষ অধ্যবসায়ী হয়ে ওঠে; যা মানুষকে সফলতার স্বর্ণশিখরে পৌঁছে দেয়। উদ্দীপকের রাজুর মধ্যে এসব মানবীয় গুণের চমৎকার সন্নিবেশ ঘটেছে। তাইতো আমরা দেখি, ক্ষুদ্র ব্যবসায়ী রহিম মিয়ার ছেলে রাজু তার ধৈর্য্য, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে বাবার ক্ষুদ্র ব্যবসাকে নতুন ফ্যাক্টরিতে রূপ দিতে পেরেছে। অধ্যবসায়ী রাজু স্থানীয় যুব উন্নয়নকেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বাবার সাথে কাজে লাগে। অতঃপর একটু একটু করে সাফল্যের দিকে এগিয়ে যায়। মানবীয় গুণের সুষ্ঠু ব্যবহারে লক্ষ্য অর্জন সহজতর হয়। রাজুর মধ্যে অবস্থিত এসব মানবীয় গুণ গৃহ ব্যবস্থাপনাকে সহজ করে এবং অমানবীয় বা বস্তুবাচক সম্পদের অপচয় হ্রাস করে ও সমৃদ্ধি ঘটায়। উপযুক্ত অভ্যাস, অনুশীলন ও সুচিন্তিত পরিকল্পনা দ্বারা কঠোর পরিশ্রম ও একাগ্রতায় সফলতা অর্জন করা যায়। আর এভাবেই রাজু ধৈর্যসহকারে কঠোর পরিশ্রম করে সফল হয়েছে। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৩ : গৃহসম্পদ (Full Syllabus) · সৃজনশীল
রাজুর ব্যবসায় লেগে থাকাই তার উন্নতির একমাত্র সোপান-বক্তব্যটির যথার্…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর