দৃশ্যপট-১-এ কোন সামাজিক সমস্যা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যে সামাজিক সমস্যাটির ইঙ্গিত করা হয়েছে তা হলো কিশোর অপরাধ। কিশোরদের দ্বারা সংঘটিত সামাজিকভাবে প্রচলিত মূল্যবোধ ও নীতিবিরোধী কাজই কিশোর অপরাধ। সাধারণত ৭ থেকে ১৮ বছর বয়সি কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধই কিশোর অপরাধ। যেসব অপরাধ কিশোরদের দ্বারা বেশি সংঘটিত হয় সেগুলো হলো চুরি, খুন, জুয়াখেলা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় ও পথেঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেট মারা, মারপিট করা, গাড়ি ভাংচুর, বোমাবাজি, বিনা টিকেটে ভ্রমণ, পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, এসিড নিক্ষেপ, ধুমপান, অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, নবম শ্রেণির ছাত্র 'ক' নিয়মিত স্কুলে না গিয়ে প্রায়ই সমবয়সি কিছু ছেলের সাথে গলির মোড়ে আড্ডা দেয় এবং মেয়েদের উত্ত্যক্ত করে। এখানে কিশোর অপরাধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ 'ক' একজন কিশোর আর তার কর্মকাণ্ড কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। কিশোর অপরাধ বর্তমান সময়ের একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা। মূলত পারিবারিক সংকট, ত্রুটিপূর্ণ সামাজিক পরিবেশ ও মৌলিক চাহিদা পূরণের অভাবের কারণে কিশোররা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। কেউ কেউ জড়ায় মাদকের নেশায়। অনেক বাবা-মা যথাযথভাবে অভিভাবকের দায়িত্ব পালন না করায় তাদের সন্তানেরা বিপদে পড়ার ঝুঁকি থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যপট-১-এ কোন সামাজিক সমস্যা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর