জঙ্গিবাদকে কেন ভয়াবহ সামাজিক সমস্যা বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: সমাজজীবনে জঙ্গি কর্মতৎপরতার প্রভাব ভয়াবহ ও মারাত্মক। জঙ্গি কর্মতৎপরতার কারণে একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। তাছাড়া জঙ্গি কার্যক্রম আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। মানুষের জীবনযাত্রা অচল হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে জঙ্গিদের সংরক্ষিত বোমা বিস্ফোরণে একই সাথে বসবাসকারী মানুষজন, আবাসস্থল, প্রতিবেশীদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ কারণে জঙ্গিবাদকে ভয়াবহ সামাজিক সমস্যা বলা হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
জঙ্গিবাদকে কেন ভয়াবহ সামাজিক সমস্যা বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর