রুপার সাথে যে আচরণ করা হয়েছে তা নারীর প্রতি সহিংসতার কোনটির সঙ্গে মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: রুপার সাথে যে আচরণ করা হয়েছে তা নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি বা ইভটিজিং এর সাথে মিল আছে। সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এটি নৈতিকতার চরম অবক্ষয়, একটি সামাজিক বিপর্যয়। নারীরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে কিশোরী, তরুণী এমনকি বিবাহিত নারীও জঘন্য যৌন হয়রানির শিকার হচ্ছে। যৌন হয়রানিকে ইভটিজিংও (Eveteasing) বলা হয়। ইভটিজিং শব্দটি যৌন হয়রানির ইংরেজি প্রতিশব্দ। ইভটিজিং হচ্ছে লোকসমাগমপূর্ণ স্থানে পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ বা উত্ত্যক্ত করা। গৃহঅভ্যান্তরে, কর্মক্ষেত্রে অথবা যাতায়াতের পথে, কখনোবা নিরিবিলি স্থানে অসৎ উদ্দেশ্যে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পুরুষ কর্তৃক নারীরা যৌন হয়রানির শিকার হয়। অনেক সময় শিশুরাও যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। উদ্দীপকের ঘটনা-১ এর রূপা একজন ছাত্রী হিসেবে সে বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। বাসে কোনো যাত্রী না থাকায় ড্রাইভার ও সহকারী তার সাথে অশ্লীল ও অভদ্র আচরণ করছিল। নারীর প্রতি এ ধরনের আচরণ যৌন হয়রানী বা ইভটিজিংকে নির্দেশ করে। এটি নারীর প্রতি সহিংসতার একটি চরম রূপ। এ ধরনের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
রুপার সাথে যে আচরণ করা হয়েছে তা নারীর প্রতি সহিংসতার কোনটির সঙ্গে ম…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর