দৃশ্য-১-এর ক্ষেত্রে কোন ধরনের সামাজিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-১ এর ক্ষেত্রে এইডস নামক সামাজিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে। এইডস-এর পূর্ণরূপ হলো Acquired Immune Deficiency Syndrome (AIDS)। এটি এইচআইভি ভাইরাস দ্বারা সংঘটিত একটি মরণব্যাধি। এইচআইভি কয়েকটি নির্দিষ্ট উপায়ে মানবদেহে প্রবেশ করে থাকে। এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং আক্রান্ত ব্যক্তির একমাসের বেশি সময় ধরে শুকনো কাশি হতে পারে এবং শরীরের ওজন দ্রুত কমে যায়। উদ্দীপকে দৃশ্য-১ এ চাকরিসূত্রে ৩ বছর সিঙ্গাপুর থাকার পর কামাল দেশে ফিরে আসে। তার শারীরিক অবস্থা আগের মতো ভালো নেই। সার্বক্ষণিক জ্বর, পাতলা পায়খানা হচ্ছে। সে কর্মস্পৃহা হারিয়ে ফেলেছে। এখানে স্পষ্ট হয় যে কামাল মরণব্যাধি এইডসে আক্রান্ত। কেননা, সার্বক্ষণিক জ্বর, পাতলা পায়খানা এবং কর্মস্পৃহা হারিয়ে ফেলা এইডসের অন্যতম লক্ষণ। এসব লক্ষণ দীর্ঘদিন দেখা গেলে বোঝা যায় রোগী এইডসে আক্রান্ত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্য-১-এর ক্ষেত্রে কোন ধরনের সামাজিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর