দৃশ্যকল্প-২-এর জামিলের সমস্যা নিরসনে বাংলাদেশে প্রচলিত আইন কতটুকু কার্যকর? মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ শিশু শ্রমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জামিলের সমস্যা তথা কিশোর অপরাধ নিরসনে বাংলাদেশে প্রচলিত আইন বেশ কার্যকর বলে আমি মনে করি। শিশুশ্রমের প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। দরিদ্র পরিবারের পক্ষে সংসারের ভরণপোষণ মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ যোগানো প্রায় সম্ভব। ফলে তাদের স্কুলে পাঠাতে অভিভাবকেরা উৎসাহ হারিয়ে ফেলেন। এ অবস্থায় পিতা-মাতা মনে করেন, যদি সন্তান কোনো পেশায় নিয়োজিত হয়ে আয়-রোজগার করে তাহলে পরিবারের উপকার হবে। নিয়োগ কর্তারাও শিশুদের কম বেতনে কাজ করাতে পারে বলে শিশুশ্রমিক নিতে আগ্রহী হন। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ১০ বছর বয়সী জামিলকে তার বাবা স্কুল ছাড়িয়ে ঢাকায় নিয়ে যান এবং ঝালাইয়ের কাজে লাগিয়ে দেন। এরূপ চিত্রে শিশুশ্রমের চিত্র প্রকাশ পায়। কারণ, বাংলাদেশের শ্রম আইন-২০০৬ এ ১৪ বছর বয়সিদের শিশু হিসেবে ধরা হয়। এছাড়া আইনে উল্লেখ করা হয়েছে, ১৪ বছরের কম বয়সি কোনো শিশুকে কাজে নিয়োগ করা যাবে না এবং শিশুর পিতামাতা এবং অভিভাবক শিশুকে দিয়ে কাজ করানোর জন্য কারও সাথে কোনো ধরনের চুক্তি করতে পারবে না। কিশোর শ্রমিক নিয়োগ করতে গেলে রেজিস্টার্ড ডাক্তারের কাছে থেকে মালিকের খরচে ফিটনেস সাটিফিকেট সংগ্রহ করতে হবে। জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০ এ শিশুশ্রম বিলোপ সাধনে কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ ১৯৯০ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসমর্থন করেছে। শিশুশ্রম নিরসনে বাংলাদেশ সরকার বিভিন্ন নীতি প্রণয়নসহ নানারকম পদক্ষেপ গ্রহণ করছে। ফলে দেশে শিশু শ্রমিকের সংখ্যা আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। পরিশেষে বলা যায়, শিশুশ্রম প্রতিরোধে বাংলাদেশ সরকারের আইন ও নীতিগুলো অনেকটা কার্যকর রয়েছে বলে আমি মনে করি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এর জামিলের সমস্যা নিরসনে বাংলাদেশে প্রচলিত আইন কতটুকু ক…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর