উদ্দীপক-২-এ উল্লিখিত ঘটনা প্রতিরোধের জন্য সরকারি পদক্ষেপ কি যথেষ্ট বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপক-২ সড়ক দুর্ঘটনা নামক সামাজিক সমস্যা চিত্রিত হয়েছে। আমি মনে করি সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটিজনিত সড়ককেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। বাংলাদেশে চালকদের অদক্ষতা, বেপরোয়া মনোভাব, ট্রাফিক আইন না মানা, নাগরিকদের অসচেতনতা প্রভৃতি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। উদ্দীপকের ঘটনা-২ এ এই চিত্র প্রতিফলিত হয়েছে। উদ্দীপক-২ এ সড়ক দুর্ঘটনার চিত্র বর্ণনা করা হয়েছে। এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার পরিবহন আইন সংস্কার ও সচেতনতায় নানারকম পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ঠ নয় এবং এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এ ধরনের সড়ক দুর্ঘটনা নিরসন করতে হলে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রথমত, গাড়ির চালককে ট্রাফিক আইনকানুন ও নিয়ম-শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করা এবং নির্দিষ্ট সাইড, সিগন্যাল, গতি মেনে সতর্কভাবে গাড়ি চালাতে উৎসাহিত করা। দ্বিতীয়ত, আধুনিক ও মানসম্মত ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা, ঝুঁকিপূ র্ণ রাস্তা, কালভার্ট, ব্রিজ সংস্কার ও পুনর্নির্মাণ করে সড়ক নিরাপদ করার পদক্ষেপ গ্রহণ করা। তৃতীয়ত, বেপরোয়া ও নেশাগ্রস্ত বা মাতাল অবস্থায় গাড়ি না চালানো, অন্য গাড়িকে ওভারটেকিং না করার বিষয়ে চালকদের সচেতন এবং আইন মানতে উদ্বুদ্ধ করা। চতুর্থত, গাড়ির ছাদে যাত্রী ও মালামাল বহন না করা, রাস্তায় গাড়ি বের করার পূর্বে যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করাসহ এসব বিষয়ে সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পঞ্চমত, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বশীল হওয়া এবং ভুয়া লাইন্সেধারি যাতে রাস্তায় গাড়ি চালাতে না পারে তা নিশ্চিত করা। ষষ্ঠত, আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব পালনে সচেতন করা। এ পদক্ষেপগুলো যদি গ্রহণ করা যায় তাহলে আশা করা যায়, বাংলাদেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপক-২-এ উল্লিখিত ঘটনা প্রতিরোধের জন্য সরকারি পদক্ষেপ কি যথেষ্ট …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর