মূল্যবোধের অবক্ষয় সামাজিক নৈরাজ্যের প্রধান কারণ- ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক অসঙ্গতির মূল কারণ হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। যেসব ধ্যানধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের আচার-আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলোর সমষ্টিই হলো মূল্যবোধ। যেমন- বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অতিথির প্রতি সম্মান প্রদর্শন, ছোটদের প্রতি মায়ামমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ। এই মূল্যবোধের অবনতিই হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটলে সমাজে নানা অসঙ্গতি যেমন মানুষের অধিকার বঞ্চনা, ঘুষ, দুর্নীতি, অপরাধীদের দৌরাত্ম্য প্রভৃতি বেড়ে যায়। তাই বলা যায়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই সামাজিক অসঙ্গতির মূল কারণ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
মূল্যবোধের অবক্ষয় সামাজিক নৈরাজ্যের প্রধান কারণ- ব্যাখ্যা কর।
উত্তর